মন্ত্রিসভায় রদবদল! বিএনপি নেতা বাবরকে নিয়ে স্বপ্ন

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন জোর আলোচনা চলছে, তখন নতুন করে আলোচনায় উঠে এসেছে বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, কারাবাস ও নানা প্রতিকূলতা পেরিয়ে রাজনীতিতে ফিরে আসা বাবরকে এবার মন্ত্রিসভায় দেখতে চান তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে। বিশেষ করে তাকে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখার প্রত্যাশা তৈরি হয়েছে তার নিজ এলাকার মানুষের মধ্যে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ সময় পর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

মন্ত্রিসভায় রদবদলের আলোচনা যত জোরালো হচ্ছে, ততই সামনে আসছে একটি প্রশ্ন—এবার কি আবারও মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর?

চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো না পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বাবরকে ঘিরে মানুষের প্রত্যাশা ও রাজনৈতিক মহলের আলোচনা ইতোমধ্যে নতুন মাত্রা পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*