স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এর ফলে নতুন করে আলোচনায় এসেছে—এ্যানি চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে বর্তমানে তার দায়িত্বে থাকা পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব কে সামলাবেন?
চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর এ্যানি চৌধুরীকে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সাম্প্রতিক সময়েও তাকে পানিসম্পদমন্ত্রী হিসেবে বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন করে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য সূত্রে নির্দিষ্ট নাম নিশ্চিত হওয়া যায়নি।
ফলে এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন—এ্যানি চৌধুরীর ছেড়ে যাওয়া পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে? মন্ত্রিসভায় রদবদলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নতুন দায়িত্ব বণ্টনের পরই বিষয়টি স্পষ্ট হবে।
Leave a Reply