বিয়ে করলেন জাকসুর এজিএস মেঘলা, স্বামী কে ?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা বিয়ে করেছেন।

আয়শা সিদ্দিকা মেঘলা জাকসুর সর্বশেষ নির্বাচনে এজিএস (নারী) পদে জয়লাভ করেন। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ঘোষিত ফলাফলে তিনি ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। নির্বাচনের আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাদের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সেই সূত্র ধরে জানা যায়। মেঘলার স্বামীর নাম আস সাদিক।

তবে বিয়ের অনুষ্ঠান, বর বা বিয়ের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে মেঘলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*