ছাত্রদলের কমিটি ঘোষণা কাল, আবিদকে নিয়ে নতুন করে যা জানা গেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। মেধা, সাংগঠনিক দক্ষতা এবং বিগত দিনের আন্দোলন-সংগ্রাম-বিশেষ করে জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ও পরীক্ষিত ভূমিকা বিবেচনা করে নতুন ছাত্র নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। এখন শুধু বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গ্রিন সিগন্যালের’ অপেক্ষা।

আসন্ন এই কমিটিতে শেষ সময়ে এসে শীর্ষ পদগুলোর জন্য সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রাজপথের ত্যাগী তিন ছাত্রনেতা— মো. আমানউল্লাহ আমান, মমিনুল ইসলাম জিসান এবং শেখ তানভীর বারী হামিম।

মাঠপর্যায়ের রাজনীতি ও বিগত দিনের ত্যাগের বিচারে মো. আমানউল্লাহ আমানের নাম জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বর্তমানে কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে তার সাহসী ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করতে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন, তা তাকে শীর্ষ পদের অন্যতম প্রধান দাবিদার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*